1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে গাড়ি না থামিয়ে টোল আদায় শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৭২৯ Views

পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম (ইটিসিএস) চালু হয়েছে। এই পদ্ধতিতে বুথে গাড়ি না থামিয়ে প্রযুক্তির মাধ্যমে টোল আদায় করা যায়।

বুধবার (৫ জুলাই) সকাল থেকে পদ্মা সেতুর দুই প্রান্তে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন পদ্ধতিতে একটি করে বুথে এই পরীক্ষা চলছে। সেতু মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করেন।

এতে রেজিস্ট্রেশন করা যেকোনো যানবাহন টোল প্লাজার সামনে এলেই রোবটিক ক্যামেরার মাধ্যমে যানবাহন শনাক্ত করে অটোমেটিক টোল আদায় করা হবে। নির্ধারিত টোল আদায় হয়ে গেলে অটোমেটিক ব্যারিয়ার উঠে যাবে এবং স্ক্রিনে ব্যালেন্স দেখা যাবে।

সেতু মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন সাংবাদিকদের বলেন, “পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। এতে পদ্মা সেতুতে টোল আদায় আরও দ্রুত ও সহজ হবে। আপাতত পরীক্ষামূলক চলবে। স্মার্ট টোল সিস্টেমের জন্য একটি রেজিস্ট্রেশন বুথ এখানে রেখেছি। যারা রেজিস্ট্রেশন করতে চান তারা এখান থেকে করতে পারবেন।”

তিনি আরও বলেন, “এখানে টাচ অ্যান্ড বুথ থাকবে। কারও যদি কার্ড থাকে সেটি দিয়ে টোল দিতে পারবে। প্রতিটি বুথেই ক্যাশ ও ডেবিট কার্ড ব্যবস্থা রয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION