1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

৩ বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এল জুনে

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৫৪১ Views

চলমান ডলার সংকটের মধ্যে সুবাতাস লেগেছে রেমিট্যান্স প্রবাহে। সদ্য বিদায়ী জুনে গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে প্রবাসী আয়।

রোববার (২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে একথা জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুনে প্রবাসী বাংলাদেশিরা ২১৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৮ টাকা ধরে) যার পরিমাণ ২৩ হাজার ৭৪৭ কোটি ২ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুন মাসে সর্বোচ্চ ২১৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এরমধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৭ লাখ ৮৫ হাজার ডলার। আর বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৯ লাখ ৪৯ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৭৪ কোটি ৬ লাখ ৬ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫ লাখ ৬১ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১ থেকে ২৫ জুন পর্যন্ত প্রবাসীরা প্রায় ২০২ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছিলেন। এরপরের কয়েক দিনে তা বেড়ে দাঁড়ায় ২১৯ কোটি ৯০ লাখ ডলারে। গত মে মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ১৬৯ কোটি ১৬ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, গত বছরের জুনে প্রায় ১৮৪ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল। এর আগে ২০২১ সালের জুনে এসেছিল ১৯৪ কোটি ডলার এবং ২০১৯ ও ২০২০ সালের জুনে এসেছিল যথাক্রমে ১৩৬ কোটি ও ১৮৩ কোটি ডলার। সেই হিসাবে গত ৩ বছরের মধ্যে সদ্য বিদায়ী জুন মাসে সর্বোচ রেমিট্যান্স দেশে এসেছে।

এর আগে গত মে মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ১৬৯ কোটি ১৬ লাখ ডলার। এপ্রিলে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৬৮ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এপ্রিলে প্রবাসীরা সর্বোচ্চ রেমিট্যান্স পাঠায় ঢাকায়। রেমিট্যান্স আসে ৮০ কোটি ৪ লাখ ডলার। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে এসেছিল দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। চট্টগ্রামে প্রবাসীরা রেমিট্যান্স পাঠান ৪৬ কেটি ১৪ লাখ ডলার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION