1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

বাংলাদেশকে এখন উন্নয়নের রোল মডেল বলে বিশ্ব: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৬২৭ Views

গত সাড়ে ১৪ বছরে দেশ বদলে গেছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে এখন উন্নয়নের রোল মডেল বলে বিশ্ব।

তিনি বলেন, সব জায়গায় উন্নতি হয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তেন লক্ষ্যে আমরা কাজ করি। গ্রাম আর গ্রাম নেই। সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে, যা বিশ্বে স্বীকৃত।

রোববার (২ জুলাই) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশকে এখন সবাই উন্নয়নের রোল মডেল বলে। কিন্তু এটা করতে পারতাম না যদি টুঙ্গিপাড়াবাসী বা কোটালীপাড়াবাসী আমার সব দায়িত্বটা না নিতেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানায়।

শেখ হাসিনা বলেন, আজকে দেশের যে উন্নতিটা করতে পেরেছি, আমি যদি সময় দিতে না পারতাম তাহলে এই কাজ হতো না। কারণ একটা দেশের উন্নয়ন করতে হলে দেশটাকে জানতে হয়। আমার সৌভাগ্য যে আমি ১৯৮১ সালে দেশের আসার পর প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছি। বাংলাদেশের কোনো অঞ্চল মনে হয় আমার ঘোরার বাদ নাই। মাইলের পর মাইল কাঁদাপানিতে পাঁয়ে হেঁটেছি, নৌকা, সাম্পান, মাছের ট্রলার কোনটায় চড়ি নাই। ভ্যান, ডিঙি নৌকা সবকিছুই চড়ার অভিজ্ঞতা আমার আছে। এইভাবেই বাংলাদেশ দেখেছি, বাংলাদেশের অবস্থা দেখেছি। আর সেটা বুঝে বুঝে কর্মসূচি নিয়ে আজকের বাংলাদেশটা একটা জায়গায় আমরা নিয়ে আসছি।

দুদিন সফরের শেষ দিনে আজ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে, প্রধানমন্ত্রী কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় তার দুদিনের সফরের অংশ হিসেবে শনিবার তার সরকারি বাসভবন গণভবন থেকে তিন ঘণ্টার সড়কপথে পদ্মা সেতু পার হয়ে কোটালীপাড়ায় পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা ও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় তার সঙ্গে ছিলেন।

তার সফরকে কেন্দ্র করে গোটা গোপালগঞ্জ উৎসবের আমেজ বিরাজ করছে। বর্ণিল পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ডে সেজেছে পুরো এলাকা এবং জেলাজুড়ে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION