1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

ঈদের আনন্দে বাধা হতে পারে বৃষ্টি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৬২৮ Views

মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলেই ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। আর এ বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে এবারের ঈদের আনন্দ।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সাগরে অবস্থিত লঘুচাপ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সঞ্চারনশীল মেঘ তৈরি অব্যাহত আছে। এ কারণে আজ বৃহস্পতিবার বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে দুপুরের পর আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। কোথাও কোথাও টানা বৃষ্টি নাও হতে পারে। থেমে থেমে চলবে এই অবস্থা।

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, ভারতের ছত্তিশগড় এবং আশেপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুষ্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি ভারতের উত্তর-পূর্ব মধ্য প্রদেশ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। এদিকে মৌসুমী বায়ুর অক্ষ হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ, সুষ্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION