1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

ফের বিদ্যুৎ উৎপাদনে ফিরছে পায়রা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৬৭৬ Views

কয়লা আসায় পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র ফের উৎপাদনে ফিরছে।
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিসিপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এএম খুরশেদুল আলম বলেন, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি জাহাজ ‘এমভি অ্যাথেনা’ ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে ২২ জুন পায়রা বন্দরে নোঙর করেছে।

তিনি বলেন, পায়রা পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষ ২৫ জুন প্ল্যান্টের একটি ইউনিট চালু করার জন্য সকল প্রস্তুতি নিয়েছে এবং পরে আরেকটি ইউনিটও চালু হবে।

খুরশেদুল বলেন, আল্ট্রা সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি গত ৫ জুন দুপুর ১২টায় কয়লা সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিয়েছিল।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান জানান, আগামী ১ জুলাই কয়লা নিয়ে আরেকটি জাহাজ বন্দরে আসার কথা রয়েছে। পর্যায়ক্রমে আরও ১০টি জাহাজ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে আসার কথা রয়েছে।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে যাত্রা করার ১০ দিন পর জাহাজটি পায়রা বন্দরে এসেছে।

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় নির্মিত বিদ্যুৎ কেন্দ্রটি ১,৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION