1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

দেশব্যাপী ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৬৭৬ Views

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে আজ শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন।

দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে নির্বাচন কমিশনের সমালোচনা করে মাওলানা ইউনুছ আহমাদ বলেন, নির্বাচন কমিশন সিটি করপোরেশন নির্বাচনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই কমিশন দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, নির্বাচন কমিশন একজন মেয়র প্রার্থীর নিরাপত্তা দিতে পারলো না। তাছাড়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তার বক্তব্যে বলেছেন ‘হাতপাখার মেয়র প্রার্থী কি ইন্তেকাল করেছেন? তার বক্তব্য আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে কোনও পার্থক্য নেই। এই ইসি কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে কোনভাবেই থাকতে পারে না। ভালো চাইলে সম্মান নিয়ে পদত্যাগ করুন। না হলে জনগণের আন্দোলনে করুণ পরিণত ভোগ করতে হবে।

তিনি বলেন, একজন মেয়র প্রার্থীর রক্ত ঝরিয়ে, বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ভোট কেন্দ্র দখল করে এবং ভোটারদের ওপর হামলার ঘটনা ঘটিয়ে নৌকার বিজয় করা মানে আওয়ামী লীগের দৈন্যদশা জাহির করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION