1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

মাত্র ৫০০ সাবস্ক্রাইবার হলে হবে উপার্জন, ঘোষণা ইউটিউবের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৬৬৪ Views

জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে কম সাবস্ক্রাইবার থাকার কারণে অনেকের অ্যাকাউন্ট মনিটাইজড হয়নি। এমনকি নিয়মিত ভিডিও আপলোড করেও হচ্ছে না উপার্জন। তাই এ মুহূর্তে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি সুখবর নিয়ে এলো ইউটিউব। সাবস্ক্রাইবার কম থাকলেও মনিটাইজড হবে ইউটিউবের অ্যাকাউন্ট। তারা জানিয়েছে, এখন থেকে ৫০০ সাবস্ক্রাইবার থাকলেও টাকা আয় করতে পারবেন কনটেন্ট ক্রিয়েটররা।

জানা গেছে, ন্যূনতম সাবস্ক্রাইবার কাউন্ট ১,০০০ থেকে কমিয়ে ৫০০ করার সিদ্ধান্ত নিয়েছে এ সংস্থাটি। পাশাপাশি ইউটিউব পার্টনার প্রোগ্রামে অংশ হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে, সেগুলোও কমিয়েছে এনেছে তারা যাতে মনিটাইজেশনের সংখ্যা বৃদ্ধি পায়। তবে যেসব চ্যানেল ইতোমধ্যে ইউটিউব পার্টনার প্রোগ্রামে শর্ত মেনে চলছে, তাদের এ নিয়ম নিয়ে ভাবার দরকার নেই।

এ ঘোষণার আগে ইউটিউব পার্টনার প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য বেশ কিছু শর্ত মেনে চলতে হতো কন্টেন্ট ক্রিয়েটরদের। যার মধ্যে অন্যতম শর্ত হল ১,০০০ সাবস্ক্রাইবার। যা কমিয়ে ৫০০তে আনা হয়েছে। এছাড়া ওয়াচটাইম কমানোরও সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। যা ৪,০০০ থেকে কমিয়ে ৩,০০০ করা হয়েছে। শর্টস ভিডিওর ক্ষেত্রে ভিউ ১০ মিলিয়ন থেকে হ্রাস করে ৩ মিলিয়ন করা হয়েছে।

জানা গেছে, নতুন এ নিয়মটি প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়ায় চালু করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION