1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচি জানাল বিসিবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৭৪০ Views

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে স্বাগতিক বাংলাদেশ। আসন্ন এই সিরিজে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। এই সিরিজের সূচি ও ভেন্যু আগেই চূড়ান্ত করা হয়েছিল। এবার ম্যাচ শুরুর সময়ও নিশ্চিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে। প্রতিদিন সকাল ১০টা থেকে খেলা শুরু হবে। তবে বাংলাদেশের সঙ্গে টেস্ট ম্যাচ খেলে রশিদ খানরা ভারতে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। এরপর আবারও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশ খেলতে আসবে।

আগামী ১ জুলাই দ্বিতীয় দফায় বাংলাদেশে আসবে আফগানরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৫, ৮ ও ১১ জুলাই হবে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ। দিবারাত্রি এই ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়। ওয়ানডে সিরিজ শেষে সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ ও ১৬ জুলাই ম্যাচ দুটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION