1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

অনিশ্চয়তায় ভিসা না পাওয়া ৪৪ হাজার হজযাত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৬৪৭ Views

মক্কা-মদিনা বাড়ি ভাড়া, মোয়াল্লেমসহ সৌদি আরবের দেওয়া বিভিন্ন শর্ত পূরণ করতে না পারায় এখনো ভিসা পাননি ৪৪ হাজার ২৬৮ হজযাত্রী। ফলে এসব যাত্রীদের হজব্রত পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এজেন্সিদের সংগঠন হাব ও ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, কিছু হজ এজেন্সি মালিক এখনো সৌদি আরবের শর্তগুলো পূরণ করতে না পারায় ভিসা পাননি এসব হজযাত্রী।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, শেষ সময়ে এসে ভিসা জটিলতায় পড়তে যাচ্ছি বলে মনে হচ্ছে। ভিসার জন্য সৌদি আরবের দেওয়া শর্তগুলোর মধ্যে প্রতিটিই পূরণ করতে হয় এজেন্সি মালিকদের। একটিও পূরণ করতে ব্যর্থ হলে ভিসা হবে না। অনেক এজেন্সি এসব শর্ত পূরণ করতে পারেনি বলে তাদের ভিসা দিচ্ছে না। তবে হাবের পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।

এদিকে সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মন্ত্রী তওফিক আল-রাবিয়াহ দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশি হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার জন্য ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানকে বার্তা পাঠিয়েছেন। এরপর হজ এজেন্সিগুলোকে দ্রুত হাজীদের ভিসা করানোর জন্য তাগিদ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের ভিসা ধীরগতির কারণে হজ ফ্লাইট নিয়ে জটিলতা তৈরি হয়েছে। প্রায়ই খালি সিট নিয়ে ছাড়তে হচ্ছে বিমানের ফ্লাইট। হজযাত্রী সংকটে এরই মধ্যে বাতিল হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। ফলে শেষ মুহূর্তে হজযাত্রী পরিবহন নিয়ে চাপ বাড়বে। এতে শেষ সময়ে অনিশ্চয়তার মুখে পড়তে পারেন বেশ কিছু হজযাত্রী। এমন আশঙ্কার কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এদিকে ধর্ম মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনার ৩০ শতাংশ হজযাত্রীকে বিমানের ফ্লাইটে প্রথমে মদিনায় নিতে হবে। কিন্তু এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় একজন হজযাত্রীকেও মদিনায় পাঠানোর ব্যবস্থা নেয়নি ধর্ম মন্ত্রণালয়। তবে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের মধ্যে ৮ হাজার হজযাত্রী মদিনায় পৌঁছেছেন। এদিকে হাজীদের মদিনায় পৌঁছানোর জন্য একজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তা নিয়োগ করেছে ধর্ম মন্ত্রণালয়। তারপরও কাজ হচ্ছে না।

এ বছর ১ লাখ ২২ হাজার ২২১ জন বাংলাদেশি হজ পালন করতে যাবেন। এ পর্যন্ত ৭৮ হাজার ২৯০ জন হজযাত্রীর ভিসা হয়েছে বলে জানান আশকোনা হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম।

উল্লেখ্য, ভিসা পাওয়ার ক্ষেত্রে হজ এজেন্সির জন্য সৌদি আরবের কিছু শর্ত আছে। এর মধ্যে রয়েছে– সৌদি আরবে হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া, ফ্লাইটের টিকিট, প্রবেশ ও বের হওয়ার রুট এবং আসা-যাওয়ার তারিখ নিশ্চিত করা। তবেই সৌদি দূতাবাস ভিসা দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION