1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

ভারতে পাচার ৪৮ শিশু-কিশোর দেশে ফিরল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৫৪৩ Views

ভালো কাজের আশ্বাসে বিভিন্ন সময় ভারতে পাচারের শিকার ৪৮ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল বন্দন দিয়ে হস্তান্তর করেছে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনার প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় কলকাতা উপহাইকমিশনের কাউন্সিলর তুসিতা চাকমা ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম শেষে শূন্য রেখায় পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এ সময় ফেরত আসা শিশুদের এক নজর দেখতে সীমান্তে ভিড় জমায় তাদের স্বজনরা।

ফেরত আসা শিশুদের আইনি সহয়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার ২৫ জন ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ১৫ জন ও রাইটস যশোর ৮ জন শিশুকে গ্রহণ করেছে। এদের বাড়ি যশোর, ফরিদপুর ও সাতক্ষীরা ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।

কামাল হোসেন ভূঁইয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের ৩টি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে পরিবারের কাছে পৌঁছে দিতে।

এনজিও সংস্থা বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির গ্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস জানান, ভালো কাজের আশ্বাসে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যায়। এ সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহয়তা দিতে ভারতীয় কয়েকটি মানবাধিকার সংস্থা আদালত থেকে ছাড়িয়ে তাদের হেফাজতে নেয়। এবং দুই দেশের সরকারের সহযোগিতায় ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পায়।

ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহয়তা চাইলে, সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION