1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

জাবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ জুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৬৪৬ Views

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ জুন থেকে শুরু হয়ে চলবে ২২ জুন পর্যন্ত। গতবছর আংশিক সিলেবাসে পরীক্ষা হলেও এবছর পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ভর্তি পরীক্ষার ব্যাপারে তিনি বলেন, পূর্বে ভর্তি পরীক্ষার জন্য সম্ভাব্য তারিখ ১৬ থেকে ২৪ জুন নির্ধারিত হয়েছিল। পূর্বনির্ধারিত সময়ের মধ্যেই আমরা পরীক্ষা শেষ করতে চাই। ১৬ জুন শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় ১৮ জুন রবিবার থেকে পরীক্ষা শুরু হবে।

ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি সম্পর্কে বলেন, এখনও অনলাইন আবেদন প্রক্রিয়া চলমান। ৩১ মে আবেদন প্রক্রিয়া শেষ হলে ২ জুন আমরা আবার বসবো। ইউনিট ভিত্তিক কত আবেদন পড়েছে তার উপর ভিত্তি করে চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।

প্রসঙ্গত, ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ‘juniv-admission.org’ -তে পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION