1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৫৪৭ Views

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন হয়েছে। গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৩৪ ডলার। এতে দেশের বাজারে সর্বশেষ সোনার দাম সমন্বয়ের পর আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম প্রায় ১০০ ডলার কমে গেছে।

সে সময় সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ১৮৩ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৪৪৪ টাকা করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ২২৫ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৯৫৪ টাকা করা হয়। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭৫০ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৮৭৪ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ১২৬ টাকা করা হয়েছে।

বর্তমানে দেশের বাজারে এ দামেই সোনা বিক্রি হচ্ছে। আর ক্রেতাদের সোনার গহনা কিনতে এ দামের সঙ্গে পাঁচ শতাংশ ভ্যাট ও ভরি প্রতি তিন হাজার ৪৯৯ টাকা মজুরি গুনতে হচ্ছে। ফলে এক ভরি সোনার গহনা কিনতে লাখ টাকার ওপরে খরচ হচ্ছে।

দেশের বাজারে সোনার দাম বাড়ার কয়েকদিন পরেই আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে দুই হাজার ডলারের নিচে চলে আসে। তবে, চলতি মাসের শুরুতে দাম বাড়ায় ৪ মে প্রতি আউন্স সোনার দাম দুই হাজার ৫৪ ডলার পর্যন্ত ওঠে।

গত সপ্তাহে লেনদেন শুরু হওয়ার আগে প্রতি আউন্স সোনার দাম ছিল দুই হাজার ১১ ডলার। সপ্তাহ শেষ তা কমে এক হাজার ৯৭৭ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম কমেছে ৩৩ দশমিক ৭৮ ডলার। সপ্তাহের ব্যবধানে সোনার দাম বড় অঙ্কে কমলেও শেষ কার্যদিবসে বড় উত্থান হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ১৯ দশমিক ২৪ ডলার বা দশমিক ৯৮ শতাংশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION