1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

ভোরে রাজধানীতে কালবৈশাখী ঝড়-বৃষ্টি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৬৪৬ Views

বৃহস্পতিবার (১৮ মে) ভোরে রাজধানীতে কালবৈশাখী ঝড়-বৃষ্টি দেখা পেলো নগরবাসী। গত কিছুদিন ধরে ভ্যাপসা গরমে নাগরিকদের যে হাঁসফাঁস, স্বস্তি মিলে সেই অবস্থা থেকে। তাই, নগরবাসীর সকালের ঘুমটা ভালোই হয়েছে!

আগামী কয়েকদিন এই অবস্থা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টির পরিমাণ ছিলো ৪০ মিলিমিটার।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম গণমাধ্যমকে জানান, মার্চ, এপ্রিল আর মে মাসে কালবৈশাখী ঝড় হওয়া স্বাভাবিক। ঘূর্ণিঝড় মোখার কারণে কিছু বেশ প্রভাব সারাদেশেই ছড়িয়ে পড়েছে। এতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। সঙ্গে শিলারও শঙ্কার কথা বলছি আমরা। আগামী কিছুদিন এই আবহাওয়াই বিরাজ করবে।

ঢাকায় বুধবার সকালে ও মঙ্গলবার সন্ধ্যার পর বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION