1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

বিশ্ব মা দিবস আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৬৯০ Views

সবচেয়ে পবিত্র ও মধুর শব্দের নাম ‘মা’। মাত্র এক অক্ষরের শব্দটি আমাদের যেভাবে তৃপ্ত করতে পারে, আর কিছু তা পারে না। চিরন্তন একটি আশ্রয়ের নাম হলো মা। এই মা শব্দের মধ্যে লুকিয়ে আছে মুঠোভরা স্নেহ, মমতা আর অকৃত্রিম স্নেহ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মা, মায়ের বৈশিষ্ট্য আর ভালোবাসা কখনো বদলায় না।

মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্যই প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার একটা বিশেষ দিন পালিত হয়। সেটা হলো বিশ্ব মা দিবস। পুরো বিশ্বে দিবসটি পালিত হয় মায়ের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে।

১৯০৮ সালে সর্বপ্রথম মা দিবস উদযাপন করেছিলেন আন্না জার্ভিস নামে এক ব্যক্তি। পশ্চিম ভার্জিনিয়ায় নিজের মায়ের স্মৃতি রূপে এই বিশেষ দিনটি উৎসর্গ করেছিলেন তিনি।

বিশেষ দিনটি বিশ্বজুড়ে মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব এবং তাৎপর্য স্মরণ করিয়ে দেয়। আমাদের আবারও একবার স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে আমাদের পদচারণার মূল কান্ডারিকে।

সন্তানের জন্য সব থেকে বেশি যে আত্মত্যাগ করতে পারে সেই নামটিই হলো মা। স্বার্থপর এই দুনিয়াতে নিঃস্বার্থভাবে শুধু মাই আমাদের ভালোবাসতে পারেন।

যদিও মার সঙ্গে মনোমালিন্য হয়নি এমন পরিবার খুঁজে পাওয়া যাবে না। তবে ভালোবাসার মানুষের সঙ্গে এই মনোমালিন্য আজ মিটিয়ে নিতে পারেন।

দিনটি আজ মায়ের সেবা করার কাজেও লাগাতে পারেন। করতে পারেন তার জন্য বিশেষ রান্নাও। যদি ব্যক্তিগত কিংবা কাজের সূত্রে মায়ের কাছ থেকে আজ অনেকটা দূরে থাকেন তবে ফোন করে কিছুক্ষণ কথা বলে সময় কাটাতে পারেন তার সঙ্গে।

যদিও অনেকেই মনে করেন মাকে ভালোবাসার জন্য বিশেষ এই দিনটির প্রয়োজন নেই। কারণ প্রতিদিনই মাকে ভালোবাসার দিন হওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION