1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান ড. তিতুমীরের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঘুর্ণিঝড় মোখা: দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৬৭০ Views

ঘূর্ণিঝড় মোখার কারণে বৈরি আবহাওয়ায় নদী উত্তাল হয়ে যাওয়ায় সকল ধরনের নৌ – দূর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

শুক্রবার(১২ মে) রাত ১০ টা থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণার বিষয়টি শনিবার(১৩ মে) সকালে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে দুর্ঘটনা এড়াতে ঊর্দ্ধতন কর্তৃপ‌ক্ষের নি‌র্দেশে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ক‌রে দেওয়া হয়েছে। ত‌বে এখনও এই রু‌টে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।যাত্রীরা ফেরিতে করে তাদের গন্তব্যে যাচ্ছে।ঘুর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক(বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন,ফেরি চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।যদি পরিবেশ পরিস্থিতি বেশি খারাপ হয় তাহলে ঊর্দ্ধত্বন কর্তৃপক্ষ নির্দেশ দিলে তখন ফেরি চলাচল বন্ধ হবে।বর্তমানে এই রুটে ১৫ টি ফেরি চলাচল করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION