1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ৫৪৫ Views

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ‘বিজ্ঞান ইউনিট’-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১২ মে)। ঢাবি কেন্দ্রসহ একযোগে দেশের আট বিভাগীয় কেন্দ্রে এ পরীক্ষার আয়োজন করা হয়েছে।

বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে ১ হাজার ৮৫৮টি আসনের বিপরীতে বিজ্ঞান অনুষদে ১ লাখ ২৭ হাজার ৮৮২ জনের আবেদন পড়েছে।

১০০ নম্বরের মোট পরীক্ষা ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমত বহুনির্বাচনী অংশে এক শিক্ষার্থীকে সর্বনিম্ন ৪০ পেতে হবে, যা পাস নম্বর হিসেবে বিবেচিত। সেই সঙ্গে বহুনির্বাচনী অংশে উত্তীর্ণদের মধ্য থেকে বিজ্ঞান ইউনিটের নির্ধারিত আসন সংখ্যার সর্বোচ্চ পাঁচগুণ শিক্ষার্থীর লিখিত অংশের উত্তরপত্র মূল্যায়ন করা হবে।

গত বছরে মতো এবারও এক যোগে দেশের আট বিভাগীয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি), চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি), রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি), সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হবে।

এদিকে ওইদিন বেলা ১১টায় বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করার কথা রয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION