1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে খোকনের মরদেহ উদ্ধার : জানাজায় মানুষের ঢল ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১

ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে অর্ধবার্ষিক পরীক্ষা নয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৬৫৪ Views

২০২৩ সালের শুরু থেকে নতুন কারিকুলামে পাঠদান চলছে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে। এ দুই শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে প্রচলিত নিয়মে অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়া হবে না। তবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়ন অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর পরীক্ষা ও মূল্যায়নের সময়সূচি (রুটিন) পরিবর্তনের আদেশ জারি করে।

এতে বলা হয়, ২০২৩ সালের অর্ধবার্ষিক ও প্রাকনির্বাচনি পরীক্ষার সময়সূচি ১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত করা হয়েছে।

অফিস আদেশে জানানো হয়, বর্তমানে এসএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী যে সব বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র রয়েছে সে সব বিদ্যালয়ে ৩১ মে পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। জাতীয় শিক্ষাক্রম ২০২৩ অনুযায়ী অর্ধবার্ষিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। অর্ধবার্ষিক মূল্যায়নে নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রতিটি বিষয়ের কাঙ্ক্ষিত যোগ্যতার মূল্যায়ন—প্রচলিত পেপার-পেন্সিল পরীক্ষার মাধ্যমে সম্ভব নয়। নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী শিক্ষার্থীদের বিভিন্ন কাজ, অ্যাসাইনমেন্ট, প্রকল্পভিত্তিক কাজ, অনুসন্ধানমূলক কাজ ইত্যাদির মাধ্যমে মূল্যায়নের পরিকল্পনা করা হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন এনসিটিবি থেকে পাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয়গুলোতে পাঠানো হবে।

অফিস আশে বলা হয়, অর্ধবার্ষিক মূল্যায়নের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী পাঁচ কর্মদিবস প্রস্তুতিমূলক শ্রেণি কার্যক্রম ও ১০টি বিষয়ের জন্য ১০ কর্মদিবস অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য প্রয়োজন। এর পরিপ্রেক্ষিতে অর্ধবার্ষিক প্রস্তুতিমূলক শ্রেণি কার্যক্রম ও অর্ধবার্ষিক মূল্যায়ন, পরীক্ষা, প্রাকনির্বাচনি পরীক্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য অনুরোধ জানানো হলো।

পরিবর্তিত সময়সূচি

আগামী ৩১ মে থেকে ৬ জুন ষষ্ঠ ও সপ্তম শ্রেণির অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য প্রস্তুতিমূলক শ্রেণি কার্যক্রম এবং অষ্টম থেকে দশম শ্রেণির জন্য স্বাভাবিক শ্রেণি কার্যক্রম। শ্রেণি কার্যক্রম শেষে ৭ জুন থেকে ২২ জুন ষষ্ঠ থেকে দশম শ্রেণির অর্ধবার্ষিক মূল্যায়ন, অর্ধবার্ষিক পরীক্ষা, প্রাকনির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION