1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৬৭৪ Views

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে সরকার কাজ করছে। আইনটি পরিশুদ্ধ করার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে আইনটি বাতিল করা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার বেলা ১১টায় ধানমন্ডির মাইডাস সেন্টারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৩ উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদপত্র বা গণমাধ্যমের স্বাধীনতা হরণের উদ্দেশে করা হয়নি, এটা করা হয়েছে সাইবার অপরাধ দমন করার জন্য। এই আইনের সমস্যা দূর করে এটাকে সর্বসাধারণ আইন করা হবে।

তিনি বলেন, বর্তমান সরকার মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। সরকার গণমাধ্যমের টুঁটি চেপে ধরার চেষ্টা করছে না। সবার যেমন বাকস্বাধীনতা আছে, প্রধানমন্ত্রীরও আছে। জনগণই নির্ধারণ করবে কোনটি সঠিক, কোনটি সঠিক নয়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে, ইউনেস্কো ঢাকা অফিসের ইনচার্জ সুজান ভাইজ, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. গীতি আরা নাসরিন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION