1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান ড. তিতুমীরের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ৩২ হাজার, বহিষ্কার ৩৮

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৭০৫ Views

এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে ৩২ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া ৩৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় বোর্ড।

এদিন নয়টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসির বাংলা দ্বিতীয় পত্র, মাদরাসা শিক্ষা বোর্ডে আরবি প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালের আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ঢাকা বোর্ডের ৪ হাজার ৩৪২ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৮২০ জন, কুমিল্লা বোর্ডের ২ হাজার ৩৬৩ জন, যশোর বোর্ডের ১ হাজার ৯২০ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৬১২ জন, সিলেট বোর্ডের ৯৭০ জন, বরিশাল বোর্ডের ১ হাজার ৫২ জন, দিনাজপুর বোর্ডের ২ হাজার ৩৬১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৯৮৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ডে যথাক্রমে অনুপস্থিত ছিলেন ১১ হাজার ৬২৯ জন ও ৩ হাজার ৩০০ জন পরীক্ষার্থী।

এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে মঙ্গলবার বহিষ্কৃত হয়েছেন ৩৮ জন। এদের মধ্যে এসএসসি পরীক্ষায় বহিষ্কার হয়েছেন ১২ জন পরীক্ষার্থী। মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ১৪ জন আর এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ১২ জন পরীক্ষার্থী।

এরমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ১ জন, রাজশাহী বোর্ডে ২ জন, কুমিল্লা ২ জন, যশোর বোর্ডে ১ জন, বরিশাল বোর্ডে ১ জন, দিনাজপুর বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

বুধবার নয়টি সাধারণ বোর্ডের এসএসসির ইংরেজি প্রথম পত্র, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের আরবি দ্বিতীয় পত্র আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালের আরবি-২ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION