1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৬১৫ Views

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। হাজারো প্রবাসী সমর্থকের উপস্থিতিতে সুরভী আকন্দ প্রীতির জোড়া গোলে এই জয় পায় লাল সবুজের দল। ম্যাচে অন্য গোলটি এসেছে সুলতানা আক্তারের কাছ থেকে।

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ এখন দ্বিতীয় রাউন্ডে খেলবে। সেপ্টেম্বরে সেখানে বাছাইয়ের সেরা আটটি দল লড়বে। এখান থেকে চার দল যাবে মূল পর্বে। ২০২৪ সালের মূল পর্বে আগে থেকেই অপেক্ষা করছে বর্তমান চ্যাম্পিয়ন জাপান, রানার্সআপ উত্তর কোরিয়া, তৃতীয় স্থান অর্জনকারী চীন ও স্বাগতিক ইন্দোনেশিয়া।

রোববার (৩০ এপ্রিল) জালান বেসার স্টেডিয়ামে লাল-সবুজ দল প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে। চোটের কারণে ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির খেলা কিছুটা অনিশ্চিত ছিল। তবে ম্যাচের আগে সুস্থ হয়ে ওঠায় তাকে নিয়েই একাদশ সাজান কোচ। তার প্রতিদানও দিয়েছেন এই ফরোয়ার্ড।

২১ মিনিটে প্রীতির গোলেই বাংলাদেশ এগিয়ে গেছে। স্পটকিক থেকে লাল-সবুজ দলকে লিড এনে দেন প্রীতি। বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত এই স্কোরলাইন-ই ছিল। বিরতির পরও বাংলাদেশের দাপট চলেছে। এই অর্ধে এসেছে আরও দুটি গোল। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশ আবারও এগিয়ে গেছে। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে দলের ব্যবধান বাড়িয়ে নেন প্রীতি। ৭ মিনিট পর বাংলাদেশ তৃতীয় গোলের দেখা পেয়েছে। সুলতানা রহমান গোল করে স্বাগতিকদের ব্যাকফুটে ঠেলে দেন। শেষ পর্যন্ত দাপুটে এক জয় নিয়েই মাঠ ছেড়েছে গোলাম রব্বানী ছোটনের দল।

বাংলাদেশ দল: সঙ্গীতা রানী দাস, জয়নব বিবি, অর্পিতা বিশ্বাস, রুমা আক্তার, নুসরাত জাহান, থুইনু মারমা, পূজা দাস, কানন রানী বাহাদুর, নাদিয়া আক্তার, সুলতানা আক্তার ও সুরভী আকন্দ প্রীতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION