1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

বাস-অটোভ্যানের সংঘর্ষ, স্কুলছাত্রীসহ নিহত ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৬৩০ Views

টাঙ্গাইলের ধনবাড়ীতে ইজিবাইক ও যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে দুই স্কুল শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় ১৫ জন গুরুতর আহত হয়েছে। রোববার দুপুরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী বাঘিল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। ধনবাড়ী থানার ওসি এইচএস জসিম উদ্দিন এ ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মধুপুর উপজেলার বাঘিল গ্রামের আবুল কামালের মেয়ে রসনি আক্তার (১৩), জয়নাল আবেদীনের মেয়ে বিথি আক্তার (১৩), ইজিবাইক চালক আ. হাকিম (৬০) ধনবাড়ী উপজেলার নরিল্যা সাহা পাড়া গ্রামের ও হাদিরা বাজারের ভ্যান চালক গোলাম মোস্তাফা (৫০)। রসনি ও বিথি ধনবাড়ীর ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। এদিকে এঘটনায় কমপক্ষে আরও ১৫ জন স্কুল শিক্ষার্থীসহ পথচাপরী আহত হয়।

এ ঘটনায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে স্কুল শিক্ষার্থী, এলাকাবাসী ও পথচারীরা। বাসটি আটকিয়ে ভাংচুর করে তারা।

এ ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা পথ অবরোধ করলে ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, ইউএনও আসলাম হোসাইন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসএসপি) ফারহানা আক্তার ও ফায়র সার্ভিসের কর্মকর্তাদের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। এতে তীব্র যাটজটেরও সৃষ্টি হয় এ মহাসড়কে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION