1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

এসএসসির প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৬৮৭ Views

এসএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই।

শনিবার (২৯ এপ্রিল) বিকালে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেউ গুজব ছড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রসঙ্গে দীপু মনি বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ হবে কি হবে না তা নীতিগত বিষয়।

তিনি আরও বলেন, সরকার এটা নিয়ে ভাবছে। প্রথমে এটা বিশ্লেষণ করা দরকার কারণ এর সঙ্গে আর্থিক ফ্যাক্টর জড়িত।

দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

এর আগে দীপু মনি শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, জ্যাকব টাওয়ার, দেশের প্রথম পরিবেশবান্ধব কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদ এবং বেগম রহিমা ইসলাম কলেজসহ এলাকার বিভিন্ন উন্নয়ন সুবিধা পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION