1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

২০২৪ সালের নির্বাচনেও প্রার্থী হওয়ার ঘোষণা বাইডেনের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৬৭৮ Views

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ৮০ বছর বয়সী জো বাইডেন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) থেকেই দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আশায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি। খবর রয়টার্সের।

আমেরিকার প্রেসিডেন্টদের পুনরায় নির্বাচনে নামার মধ্যে নতুনত্ব কিছু নেই। কিন্তু বাইডেনের ক্ষেত্রে তা অভিনবই বটে। ৮০ বছর বয়সী বাইডেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট। ২০২৪-এর প্রেসিডেন্ট ভোটে বয়সের প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে উড়িয়ে অশীতিপর বাইডেন জানিয়ে দিলেন, তিনি লড়াইয়ে আছেন বহাল তবিয়তেই।

বাইডেন নিজের টুইটার পেজে ৩ মিনিটের একটি ভিডিও পোস্টে বলছেন, ‘প্রতিটি প্রজন্মের সামনেই একটা সময় আসে যখন তাদের গণতন্ত্রের জন্য দৃঢ় অবস্থান নিতে হয়। উঠে দাঁড়াতে হয় মৌলিক স্বাধীনতাগুলো নিশ্চিত করতে। আমি বিশ্বাস করি, এগুলো আমাদেরই। ঠিক এই কারণেই আমি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করব বলে ঠিক করেছি।

তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ বাইডেনের টুইট করা ভিডিওটি শুরু হয়েছে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের ভাঙচুর এবং লুটতরাজের ছবি দিয়ে। পর্যবেক্ষকদের মতে, ট্রাম্প যে আগ্রাসী কায়দায় আগামী প্রেসিডেন্ট ভোটে লড়াই করার লক্ষে এগোচ্ছেন, তাতে বাইডেনের এই ভিডিও তার সমর্থকদের হিংসার ঘটনা তুলে ধরার তাৎপর্য রয়েছে।

ইতিমধ্যেই ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে প্রচার শুরু করে দিয়েছেন রবার্ট এফ কেনেডি (জুনিয়র) এবং মারিয়ানা উইলিয়ামস।

প্রসঙ্গত, করোনাকালে আমেরিকায় টিকা বিরোধী আন্দোলনের একেবারে সামনের সারিতে ছিলেন এই রবার্ট এফ কেনেডি। মারিয়ানা লেখালেখি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION