1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

পাঁচ সি‌টি‌তে আ. লীগের মনোনয়ন পেলেন যারা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৬২০ Views

রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলের প্রার্থী ঠিক ক‌রে‌ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ম‌নোনয়ন প্রার্থীরা হলেন- রাজশাহীতে এ,এইচ, এম খায়রুজ্জামান (লিটন), খুলনায় তালুকদার আব্দুল খালেক, বরিশালে আবুল খায়ের আব্দুল্লাহ, গাজীপুরে অ্যাড‌ভো‌কেট মোঃ আজমত উল্লা খান, সিলেটে মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী‌কে বে‌ছে নি‌য়ে‌ছে আওয়ামী লীগ।

এর আ‌গে শনিবার বেলা ১১ টায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় ব‌সেন দল‌টির নেতারা। আওয়ামী লীগ সভাপ‌তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শে‌ষে গণভবনের সামনে সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের দলীয় ম‌নোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহ তারাকান্দাঢ মোঃ ফজলুল হক, সুনামগঞ্জ জগন্নাথপুরে মোঃ নুরুল ইসলাম, চট্টগ্রাম সন্দ্বীপে মোহাম্মদ মাঈন উদ্দীনকে ম‌নোনয়ন দেয়া হয়।

পৌরসভা সাধারণ নির্বাচনে বগুড়া দুপচাঁচিয়ার তালোড়ায় মোঃ আমিরুল ইসলাম (বকুল, টাঙ্গাইল বাসাইলে আব্দুর রহিম আহমেদ, নারায়ণগঞ্জ আড়াইহাজা‌রে মোঃ সুন্দর আলী, নারায়ণগঞ্জ আড়াইহাজার গোপালদীতে এম এ হালিম সিকদার, কক্সবাজারে মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী‌কে ম‌নোনয়ন দি‌য়ে‌ছে আওয়ামী লীগ।

ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন নীলফামারী কিশোরগঞ্জ চাঁদখানাতে মোঃ মোস্তাফিজার রহমান, পিরোজপুর নাজিরপুরে তানভীর হাসান ডালিম, পটুয়াখালী মির্জাগঞ্জ কাকড়াবুনিয়ায় মোঃ জাহাঙ্গীর আলম, ভোলা দৌলতখান চরপাতায় আব্দুল হাই, নেত্রকোণা সদর দক্ষিণ বিশিউড়ায় মোঃ আব্দুর রহমান, কুমিল্লা মেঘনা চন্দনপুে‌ে সেলিম আহাম্মেদ‌কে ম‌নোনয়ন দি‌য়ে‌ছে আওয়ামী লীগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION