1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান ড. তিতুমীরের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

খুলে দেওয়া হলো নিউমার্কেট

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৭১৪ Views

রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনে আগুনের ঘটনার পর অনির্দিষ্ট কালের জন্য নিউমার্কেটের সব দোকান বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে রোববার (১৬ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেটের মূল মার্কেট খুলে দেওয়া হয়েছে।

এখনও বন্ধ রয়েছে চন্দ্রিমা সুপার মার্কেট, নিউমার্কেট ও ক্ষতিগ্রস্ত নিউ সুপারের আশেপাশের মার্কেটগুলো।

সরেজমিনে গাউছিয়া মার্কেট, নূরজাহান মার্কেট, গ্লোব শপিংমল– এই মার্কেটগুলো সকাল থেকে খুলতে দেখা গেছে। এছাড়া পূর্ব দিকে ফুটপাতেও সারি সারি চৌকি বসিয়ে ব্যবসা করছেন হকাররা।

চন্দ্রিমা মার্কেটের নিচ তলার একজন ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা মার্কেট খোলার জন্য অপেক্ষা করছি। মালিক সমিতির নির্দেশনা পাওয়া মাত্র মার্কেট খুলবো। ওপরে সমিতির বৈঠক চলছে।’

নিউমার্কেট দোকান মালিক সমিতির সহ-সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ বলেন, ‘নিউমার্কেটের এখানে পৃথক ব্লকে পাঁচটি মার্কেট রয়েছে। সব মার্কেটের সমিতি ও ম্যানেজমেন্ট আলাদা। রবিবার সকাল থেকে মূল মার্কেট খোলা হয়। তবে অন্য মার্কেট খোলার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়েছে কিনা জানা নেই।’

এর আগে, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রবিবার সকাল ৯টায় আগুন পুরোপুরি নির্বাপিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION