1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিউজার্সি ষ্টেট সাউথ বিএনপি যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের বাংলাদেশে নির্বাচনী প্রচারনায় সরব উপস্থিতি। বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ২৮ জন ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি নির্বাচনে বড় জয় পেতে পারেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট

নববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে আবশ্যিক শোভাযাত্রার নির্দেশনা বাতিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৫০৩ Views

সব শিক্ষাপ্রতিষ্ঠানে আবশ্যিকভাবে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের নির্দেশনা থেকে সরে এসেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায়ের সই করা এক আদেশে নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, রমজানের পবিত্রতা রক্ষা করে এবং ধর্মীয় অনুভূতি বজায় রেখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদ্‌যাপন করতে হবে।

এর আগে, গত ১১ এপ্রিল নববর্ষ উদ্‌যাপন নিয়ে একটি নির্দেশনা দিয়েছিল মাউশি। সেখানে মাউশির আওতাভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে আবশ্যিকভাবে শোভাযাত্রা করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছিল।

মাউশির নতুন নির্দেশনায় নববর্ষ উদ্‌যাপন নিয়ে ১১ এপ্রিলের জারি করা আদেশটি বাতিল করা হয়েছে। বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে নববর্ষ-১৪৩০ উদ্‌যাপন অনুষ্ঠান জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে।

মূলত, ইউনেসকোর গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় ‘মঙ্গল শোভাযাত্রাকে’ অন্তর্ভুক্ত করার বিষয়টিকে গুরুত্ব সহকারে প্রচার করার কথা উল্লেখ করা হয়েছিল বাতিল করা নির্দেশনায়। এর অংশ হিসেবে নববর্ষের দিন সকালে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা বের করার আদেশ দেওয়া হয়েছিল।

আগের নির্দেশনায় আরও বলা হয়েছিল, নতুন শিক্ষাক্রমের সঙ্গে সমন্বয় করে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকভিত্তিক ‘বৈচিত্র্যে ভরা বৈশাখ’ বিষয়ে সুনির্দিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ করবে। বিষয়ভিত্তিক শিক্ষকেরা এই কার্যক্রম মূল্যায়ন করবেন। এটি সুবিধাজনক সময়ে করা যাবে। নতুন নির্দেশনায় এটিও বাদ দেওয়া হয়েছে।বাংলা নববর্ষের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে আবশ্যিকভাবে শোভাযাত্রা করার নির্দেশনা থেকে সরে এসেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন নির্দেশনায় বলা হয়েছে, রমজানের পবিত্রতা রক্ষা করে এবং ধর্মীয় অনুভূতি বজায় রেখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদ্‌যাপন করতে হবে।

এর আগে পহেলা বৈশাখে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মঙ্গল শোভাযাত্রা করতে নির্দেশনার চিঠি চ্যালেঞ্জ করে রিট করার ঘটনাও ঘটে।

মনিপুর হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাবা খালিদ জাহান রিটটি করেন। তার পক্ষে আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী রিট আবেদন করার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION