1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

প্রথম দিনে ২৬ মনোনয়ন ফরম বিক্রি করল আ. লীগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৬৭৩ Views

পাঁচ সিটি করপোরেশন ও পাঁচ পৌরসভার মেয়র এবং তিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দলীয় মনোনয়নের জন্য আবেদন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।

রোববার (৯ এপ্রিল) প্রথম দিনে ২৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান।

আজ সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনীতির কার্যালয়ে এই মনোনয়নের আবেদন ফরম বিক্রি শুরু হয়। দলীয় মনোনয়ন প্রত্যাশীরা আগামী ১২ এপ্রিল পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

মেয়র পদে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে প্রথম দিনে গাজীপুর সিটি করপোরেশনের জন্য ৭টি, খুলনা সিটি করপোরেশনের জন্য ১টি, বরিশাল সিটি করপোরেশনের জন্য ৪টি ও সিলেট সিটি করপোরেশনের জন্য ৫টি। তবে রাজশাহী সিটি করপোরেশনের জন্য প্রথম দিনে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

এছাড়া ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ১টি, জগন্নাথপুর উপজেলার নির্বাচনের জন্য ২টি, সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনের জন্য ২টি ফরম বিক্রি হয়েছে। কক্সবাজার পৌরসভার জন্য ১টি, নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার জন্য ১টি, গোপালদী পৌরসভার জন্য ১টি ও বগুড়ার তালোড়া পৌরসভার নির্বাচনের জন্য ১টি ফরম বিক্রি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION