1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

স্বস্তির বোলিংয়ের পর ব্যাটিংয়ে হতাশা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ৬৯৫ Views

মিরপুরে আরও একবার স্পিনারদের দাপট। তাইজুল-মিরাজদের ঘূর্ণি জালে এবার আটকে গেলেন আইরিশ ব্যাটাররা। তাদের দুর্দান্ত বোলিংয়ে ২১৪ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড। অল্প রানের মধ্যে সফরকারীদের আটকে রেখে হাসিমুখেই ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। কিন্তু সেটা ম্লান করে দিয়েছেন দুই ওপেনার। প্রথম দিনে বাংলাদেশের চোখে চোখ রেখেই লড়াই করেছে আইরিশরা। 

ঢাকা টেস্টের প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে তাইজুলের স্পিন বিষে ২১৪ রানে অলআউট হয়েছে আইরিশরা। এই স্পিনার ৫৮ রানে শিকার করেছেন ৫ উইকেট। আর দুটি করে উইকেট পেয়েছেন মিরাজ এবং এবাদত। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়ে ৩৪ রান তুলে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখনও ৮ উইকেট হাতে নিয়ে ১৮০ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

মঙ্গলবার (৪ এপ্রিল) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ বিকেলে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিং নামে বাংলাদেশ। গোধূলি বেলায় বাংলাদেশের ব্যাটিংয়ে শুরুটা হয়েছে অন্ধকারে! তামিম ইকবালের সঙ্গে ইনিংস ওপেন করতে নেমে প্রথম ওভারেই গোল্ডেন ডাক খেয়ে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত।

মার্ক অ্যাডায়ারের করা পঞ্চম বলটি ছিল লেন্থ ডেলিভারী, অফ স্টাম্পের বাইরের এই বলে কাট করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি এই ওপেনার। ফলে বল তার বেলস উড়িয়ে নেয়। আর তাতে দলী ২ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর দ্বিতীয় উইকেটে দলের দুই অভিজ্ঞ ব্যাটার তামিম এবং মুমিনুল হক মিলে চেষ্টা করেছেন শুরুর ধাক্কা সামাল দেওয়ার। কিন্তু ২১ রানের বেশি করতে পারেননি তামিম। দিনের শেষ ওভারের শেষ বলটি ওভার পিচড ধরনের ছিল। তবে টার্ন আর বাউন্সে পরাস্ত তামিম। ডিফেন্স করতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে, সেখানে দাঁড়িয়ে থাকা অ্যাডায়ার কোনো ভুল করেননি। এই ওপেনারের বিদায়ে ২ উইকেট হারিয়ে ৩৪ রান তোলে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION