1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান ড. তিতুমীরের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

সাকিব-লিটনকে রেখেই টেস্টের দল ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৭৮৩ Views

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট না খেলেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। গত কয়েকদিন ধরে এমন কথা শোনা গেলেও বাস্তবতা ভিন্ন। দুই তারকার বিষয়ে সিদ্ধান্তে অটল থেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত সাকিব-লিটনকে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শনিবার (১ এপ্রিল) এক বিবৃতির মাধ্যমে টেস্টের জন্য জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। দলে নতুন কোনো চমক নেই। তবে সাকিব-লিটনের উপস্থিতি নিঃসন্দেহে টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দেবে। কারণ অন্য দুই ফরম্যাটের মতো সাদা পোশাকেও দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তারা।

এখনো পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় আইপিএলে খেলতে যাওয়া হয়নি সাকিব-লিটনের। মূলত জাতীয় দলের কথা বিবেচনা করেই তাদেরকে আয়ারল্যান্ড সিরিজ শেষ হওয়ার আগে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। তবে টেস্ট খেলেই এই দুই ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেশ ছাড়বেন।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত জয়ে এবার টেস্ট সিরিজ জয়ে চোখ চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যদের। যদিও আয়ারল্যান্ডকে খাটো করে দেখার সুযোগ নেই। কারণ শেষ টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয়ে বাংলাদেশকে সতর্ক করল আইরিশরা।

আগামী ৪ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে সকাল ১০টা থেকে।

টেস্ট স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন চোধুরী, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION