1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

সৌদিতে বাস দুর্ঘটনায় নিহতদের ৮ জন বাংলাদেশি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৬৯৪ Views

সৌদি আরবে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২০ জনের মধ্যে আটজনই বাংলাদেশি।

মঙ্গলবার (২৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত ১৮ জন বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার যাত্রীবাহী বাসটি আসির প্রদেশের আকাবা শহরের কাছে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়। এসময় বাসের যাত্রীরা ভেতরে আটকা পড়ার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটির ব্রেক কাজ না করায় আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ওমরাহ পালনের জন্য মক্কা যাচ্ছিলেন।

দুর্ঘটনার পরপরই সৌদির সিভিল ডিফেন্স ও রেডক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায়। পরে তারা দুর্ঘটনাস্থল চারদিক থেকে ঘিরে রাখে এবং সাধারণের চলাচল বন্ধ করে দেয়। হতাহতদের নিকটস্থ কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION