1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

হজের খরচ কমল, নিবন্ধনের সময় বাড়ল ২৭ মার্চ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৬৭৯ Views

চলতি বছর সরকারি ও বেসরকারিভাবে হজ পালনে খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমেছে। অপরদিকে সরকারি ৪৬৭২৫ টাকা কমানো হয়েছে। একই সঙ্গে হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে ২৭ মার্চ পর্যন্ত।

বুধবার (২২ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হিজরি ১৪৪৪/২০২৩ সনের হজের জন্য ঘোষিত প্যাকেজে অন্তর্ভুক্ত মিনার ৪টি (A, B, C, D) ক্যাটাগরির সেবার মূল্য বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের জন্য রাজকীয় সৌদি সরকার কর্তৃক হ্রাস করায় নিবন্ধিত সম্মানিত হজযাত্রীগণ অর্থ ফেরত পাবেন।

সরকারি ব্যবস্থাপনায় যারা ইতোমধ্যে নিবন্ধিত হয়েছেন তাদেরকে হ্রাসকৃত প্যাকেজ মূল্যের অর্থ হজ অফিস, ঢাকা হতে খাবারের মূল্য ফেরত দেয়ার সময় একসাথে ফেরত প্রদান করা হবে। এক্ষেত্রে সম্মানিত হজযাত্রীগণ ৩৫,০০০+১১৭২৫ = ৪৬৭২৫.০০ (ছিচল্লিশ হাজার সাতশত পঁচিশ) টাকা ফেরত পাবেন।

সরকারি ব্যবস্থাপনার ন্যায় বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের ফেরতযোগ্য জনপ্রতি ৪১৩×২৮.৩৯=১১৭২৫.০০ (এগার হাজার সাতশত পঁচিশ) টাকা নিবন্ধনকারী হজ এজেন্সিকে সম্মানিত হজযাত্রীদের ফেরত প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION