1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৫৫০ Views

যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

শুক্রবার (১৭ মার্চ) নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের একজন বিচারক এই আদেশ দেন। খবর বিবিসি ও রয়টার্সের।

ইউক্রেন থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় নির্বাসনসহ যুদ্ধাপরাধের জন্য পুতিন ও রাশিয়ার শিশু অধিকার কমিশনার মারিয়া আলেক্সিয়েভনা লভোভা-বেলোভার দায়ী বলে অভিযোগ করেছে আদালত।

এক বছরের বেশি সময় ধরে ইউক্রেনে ব্যাপক আক্রমণ চালিয়ে আসছে রাশিয়া। ইউক্রেনও পাল্টা জবাব দিচ্ছে। শুরু থেকেই রাশিয়ার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের অভিযোগ করে আসছে ইউক্রেন ও তাদের পশ্চিমা মিত্ররা। যদিও রাশিয়া সেই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

তবে, আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তাকে গ্রেফতার করার কোনো ক্ষমতা আইসিসির নেই। কারণ শুধুমাত্র সেই দেশগুলোর মধ্যেই আইসিসি তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারে যারা আদালত স্থাপনের চুক্তিতে স্বাক্ষর করেছে। রাশিয়া সেই চুক্তিতে স্বাক্ষরকারী নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION