1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

চালু হলো মেট্রোরেলের আরও ২ স্টেশন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৫৮৭ Views

যাত্রী চলাচলের জন্যে মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটে আরও দুটি স্টেশন চালু হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকাল ৮টার পর কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, চলতি মাসের শুরুতে সর্বশেষ মিরপুর-১০ নম্বর স্টেশন চালু করা হয়। নতুন দুটি স্টেশন যুক্ত হওয়ায় মেট্রোরেলে স্টেশনের সংখ্যা এখন সাত।

এ ছাড়া চলতি মাসেই উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়ায় স্টেশন খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরের দিন থেকে মেট্রোরেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION