1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

ইমরান খানকে গ্রেফতারে বাড়ি ঘেরাও

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৬৯১ Views

জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির পরই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের লাহোরের বাড়ি ঘেরাও করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে ইমরান খানের লাহোরের বাড়ির আশপাশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

জামান পার্কে ইমরানের বাড়ির সামনে অবস্থানে বসা পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও শুরু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি। জমায়েত হঠাতে লাঠির পাশাপাশি কাঁদানে গ্য়াসও ব্য়বহার করেছে পুলিশ।

পাকিস্তান সংবাদমাধ্যম জানিয়েছে, ইমরান খান বাড়িতেই আছেন।

প্রসঙ্গত, এক নারী বিচারক এবং দুই পুলিশ কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে সাবেক পাক ক্রিকেট অধিনায়কের বিরুদ্ধে সোমবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ইসলামাবাদ জেলা ও দায়রা আদালতের বিচারক রানা মুজাহিদ রহিম। তিনি ইমরানকে গ্রেফতারের সময়সীমা দিয়েছিলেন ২৯ মার্চ। কিন্তু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে বাড়তি সময় দিতে রাজি নয় পুলিশ।

গত ৫ মার্চ তোষাখানা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পরও ইমরানকে ধরতে তার লাহোরের বাড়িতে পুলিশি অভিযান হয়েছিল। কিন্তু তার নাগাল পাওয়া যায়নি। পরে হাইকোর্ট তার জামিনের আবেদন মঞ্জুর করে। তোষাখানা মামলার শুনানির দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক জেবা চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগেই মামলা রুজু হয়েছিল ইমরানের বিরুদ্ধে।

গত বৃহস্পিতবার সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে ইমরানের বিরুদ্ধে কোয়েটা নগর এবং দায়রা আদালতের বিচারক জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। কিন্তু শুক্রবার বেলুচিস্তান হাইকোর্ট ওই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION