1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৬২৬ Views

টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ তে সিরিজ জিতে নিয়েছে টাইগাররা।

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টির পর মিরপুরে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতেও ইংলিশদের নাকানিচুবানি খাওয়ায় সাকিব-শান্ত-লিটনরা।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে লিটন দাস আর নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে ১৫৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। আগের দুই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করে ফেলা বাংলাদেশের সামনে আজ ছিলো ইংলিশদের বাংলাওয়াশ করার হাতছানি। ব্যাটিং-বোলিং সব জায়গাতেই দুর্দান্ত খেলে ইংলিশদের ১৬ রানে হারিয়ে বাংলাওয়াশ সম্পন্ন করে টাইগার বাহিনী।

বাংলাদেশের দেয়া চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ৫ রানেই ইংলিশরা হারায় প্রথম উইকেট। তবে দ্বিতীয় উইকেট জুটি ভাঙে দলীয় ১০০ রানে। সেখান থেকে আর ৪২ রানে ৫ উইকেট হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা। তার চেয়েও বড় কথা, টাইগারদের অসাধারণ বোলিংয়ে ৯ উইকেট হাতে রেখেও শেষ ৪৮ বলে মাত্র ৪৭ রান নিতে পারে ইংলিশরা। ৬ উইকেটে থামে ১৪২ রানে।

তাসকিন আহমেদ ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ২টি উইকেট। মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ১ উইকেট নিতে খরচ করেন মাত্র ১৪। হাসান মাহমুদ ৪ ওভারে দেন ২৯।

টসে হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের প্রথম দুই ওভারে উড়ন্ত সূচনা করে দুই টাইগার ওপেনার। স্যাম কারান ও ক্রিস ওকসের করা দুই ওভারে বিনা উইকেটে ১৯ রান তুলে লিটন দাস ও রনি তালুকদার। তৃতীয় ওভারে বল করতে আসা লেগ স্পিনার আদিল রশিদ দুই টাইগার ব্যাটারকে তার ঘূর্ণিতে জাদুতে কিছুটা অস্বস্তিতে ফেলেন।

চতুর্থ ওভারে আবারও নতুন বোলারের হাতে বল তুলে দেন ইংলিশ অধিনায়ক। পেসার জফরা আর্চারের করা ওভারে এক চারে ৮ রান তুলেন লিটন দাস। আদিল রশিদের করা পঞ্চম অভারেও সাবলীল ব্যাটিং করতে থাকে লিটন ও রনি।

পাওয়ার প্লে শেষে ৬ ওভারে বিনা উইকেটে ৪৬ রান তুলেছে বাংলাদেশ। তবে ইনিংসের অষ্টম ওভারে ব্যক্তিগত ২৪ রান করে আদিল রশিদের বলে তারই হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ওপেনার রনি তালুকদার।

দ্বিতীয় উইকেট জুটিতে শান্ত ও লিটন দেখেশুনে খেলতে থাকে টাইগাররা। ১৩তম ওভারে সিরিজের প্রথম অর্ধশতকের দেখা পেয়ে যান লিটন। বাঁহাতি ব্যাটার নাজমুল শান্তকে নিয়ে ইংলিশ বোলারদের উপর চড়াও হন টাইগার ওপেনার। আগের দুই ম্যাচে ছন্দহীন এ ডানহাতি ব্যাটার নিজের সরূপে ফিরেছেন।

তার বিধ্বংসী ৫৭ বলে ৭৩ রানের ইনিংসে বড় সংগ্রহের ভীত পেয়ে যায় টাইগাররা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ পায় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION