1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস ২৪ শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৬৪৪ Views

রাজশাহী শিক্ষাবোর্ডে খাতা পুনর্নিরীক্ষণে এইচএসসিতে ফেল থেকে পাস হয়েছে ২৪ পরীক্ষার্থী।

শুক্রবার (১০ মার্চ) নিজেদের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানিয়েছেন, গত ৮ ফেব্রুয়ারি এবারের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপর ৩ হাজার ৯১৪ জন পরীক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের ৪২ হাজার ৭৪৬টি আবেদন করে। খাতা পুনর্নিরীক্ষণের পর ৮৬ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে । এর মধ্যে ফেল থেকে পাস হয়েছে ২৪ জন। তবে পুনর্নিরীক্ষণের এবার কেউ জিপিএ-৫ পায়নি।

গত ৮ ফেব্রুয়ারি একযোগে একারের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক .৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন।

রাজশাহী শিক্ষাবোর্ডের ফলাফল বিবরণী বিশ্লেষণে দেখা যায়, এইচএসসিতে এবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৯ হাজার ৪৩২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৬ হাজার ৭০০ জন। এবছর মধ্যে পাস করেছে ১ লাখ ৩ হাজার ৩৮৫ জন। পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। এর মধ্যে ৭৭ দশমিক ৭৭ শতাংশ ছেলে এবং ৮৫ দশমিক ৮৯ শতাংশ মেয়ে।

কেবল পাসের হারই নয় জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়েও ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা। এবছর ১১ হাজার ৯৫৭ জন ছাত্রী এবং ৯ হাজার ৮৯৮ জন ছাত্রসহ জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন।

এবছর বহিস্কৃত হয়েছে ৫ পরীক্ষার্থী। গত দুই বছর এই সুখ্যা ছিল শূণ্য। এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ১৭ হাজার ৫৭৯ জন। এক বিষয়ে অকৃতকার্যের হার ১৩ দিশমিক ৮৭ শতাংশ। গত বছর এই হার ছিল মাত্র ২ দশমিক ৪৪ শতাংশ। সেইবার ৩ হাজার ৫৯৪ জন এক বিষয়ে অকৃতকার্য হয়।

এবছর বোর্ডে ৭৫১টি কলেজের শিক্ষার্থীর ২০১টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩১টি কলেজ থেকে পাস করেছে শতভাগ শিক্ষার্থী। গতবছর এই সংখ্যা ছিলো ১৬২টি। এবছর একজনও পরীক্ষার্থী পাস করেনি এমন কলেজের সংখ্যা ৯টি। গত দুই বছর গত দুই বছর এমন কলেজ ছিলনা।

এই বছর একটি কলেজে শূণ্য থেকে দশ শতাংশের নিচে পরীক্ষার্থী পাস করেছে। দশ শতাংশের উপরে থেকে ৫০ শতাংশের নিচে পাস করেছে এমন কলেজ সংখ্যা এবার ৭৯টি। এছাড়া ৫০ শতাংশের উপরে থেকে ৯৯ শতাংশ পরীক্ষা পরীক্ষার্থী পাস করেছে এমন কলেজ সংখ্যা এবার ৬৩১টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION