1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান ড. তিতুমীরের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

আবেদনে ‘জিপিএ’র মান বাড়ানোয় মেডিকেলে পরীক্ষার্থী কমেছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৭৪২ Views

মেডিকেলে ভর্তি পরীক্ষার আবেদনে জিপিএ বাড়ানোয় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, “গত বছরের তুলনায় এ বছর মেডিকেলে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৪ হাজার। আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে জিপিএ-৮ পেলে মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যেতো। এবার জিপিএ বাড়ানো হয়েছে। যাদের জিপিএ-৯ ছিল তারা আবেদন করতে পেরেছে।”

শুক্রবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

সারাদেশে পরীক্ষা হওয়ায় এবার প্রশ্নপত্রের সঙ্গে ট্র্যাকিং ডিভাইস যুক্ত করা হয়েছে বলে জানিয়েন জাহিদ মালেক। তিনি বলেন, “এর ফলে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০ আসন ও বেসরকারি ৭১ মেডিকেল কলেজের ৬ হাজার ৭৭২টি আসনের বিপরীতে ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন পরীক্ষার্থী আবেদন করেন।

শুক্রবার সকাল ১০টায় রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রে ৫৭টি ভেন্যুর ১,৯৭৭টি হলে এই পরীক্ষা শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION