1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ, সিরিজ ইংল্যান্ডের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৭৩০ Views

অসহায় আত্মসমর্পন যাকে বলে, মিরপুরে আজ তেমন কিছুরই সাক্ষী থাকল হাজারো দর্শক। বোলারদের ধারহীন বোলিংয়ের পর সিরিজ বাঁচানোর ম্যাচে জিততে হলে রেকর্ড ৩২৭ রান তাড়া করতে হতো বাংলাদেশকে। তবে বড় টার্গেটে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে সর্বসাকুল্যে রান এলো ১৯৪। অন্যদিকে, ১৩২ রানের বিশাল জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বল্প পুঁজি নিয়েও শেষ পর্যন্ত লড়াইটা চালাতে পারলেও সিরিজ বাঁচানোর ম্যাচে আজ তার ছিঁটেফোটাও দেখা যায়নি। ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং তিন বিভাগেই মুখ থুবড়ে পড়েছে তামিম ইকবাল বাহিনী। প্রথম অ্যাসাইনমেন্টটা হার দিয়ে শুরু করলেন টাইগারদের নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

শুক্রবার (০৩ মার্চ) ছুটির দিনে দর্শকের কমতি ছিল না মিরপুর শের-ই বাংলায়। চার ছক্কা কিংবা প্রতিপক্ষের উইকেট শিকারে তারস্বরে রব উঠার চিত্রটা এখানে প্রায় নিয়মিতকার ঘটনা। তবে আজ মিরপুরের গ্যালারিতে এমন উপলক্ষ্য খুব কমই পেয়েছে সমর্থকরা। জয়ের সাক্ষী হতে আসা দর্শকের চোখেমুখে এখন একরাশ হতাশা। নিজেদের চেনা আঙিনায় কদিন আগেও ভারতের মতো কঠিন প্রতিপক্ষকে বধ করা গেছে। তবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মোকাবিলায় যেন নেতিয়ে পড়েছে টিম টাইগার্স। যার প্রভাব পড়েছে হোম অব ক্রিকেটের গ্যালারিতেও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION