1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Atlantic City Public Safety Director Sean Riggin Challenges GOP Incumbent in High-Stakes Sheriff Race, Rallies South Asian Community Support

দেশব্যাপী বিএনপির সমাবেশ, মাঠে থাকবে আ. লীগও

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৭১৫ Views

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে আজ (বুধবার) সারাদেশে সমাবেশ করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। রাজধানীর নয়া পল্টনে দলের কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ঢাকার আরও কয়েকটি জায়গায় সমমনা দলগুলো একই কর্মসূচি পালন করবে।

এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে ভোর থেকেই মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। জনগণের জানমালের নিরাপত্তা দিতেই এই উদ্যোগ। রাজধানীর প্রতিটি ওয়ার্ড, ইউনিট ও থানার গুরুত্বপূর্ণ স্থানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সতর্ক পাহারায় থাকবেন আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির জানিয়েছে, দুপুর ২টায় বিএনপি সমাবেশ করবে নয়াপল্টনে, দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। প্রধান অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান ও সেলিমা রহমান উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

এছাড়া, দলের সিনিয়র নেতারা ঢাকার বাইরে বিভিন্ন মহানগরে সমাবেশে অংশ নেবেন। তারা বিভিন্ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে বরিশালে গয়েশ্বর চন্দ্র রায়, চট্টগ্রামে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং রাজশাহী যাবেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

ভাইস চেয়ারম্যানদের মধ্যে গাজীপুরে বরকত উল্লাহ বুলু, কুমিল্লায় মো. শাহজাহান, সিলেটে এজেডএম জাহিদ হোসেন, ময়মনসিংহে শামসুজ্জামান দুদু, রংপুরে আহমেদ আজম খান ও খুলনায় প্রধান অতিথি থাকবেন নিতাই রায় চৌধুরী।

যুগ্ম মহাসচিবদের মধ্যে নারায়ণগঞ্জে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং ফরিদপুরে হাবিব উন নবী খান সোহেল। বাকি জেলাগুলোতে সমাবেশ সফল করার দায়িত্ব পড়েছে স্থানীয় নেতাদের ওপর। জেলা মহানগরের সমাবেশগুলো বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের সমন্বয় করতে বলা হয়েছে।

বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। বিকাল ৩টায় বিজয়নগর পানির ট্যাংকের নিচে ১২ দলীয় জোট সমাবেশ করবেন। কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় সমাবেশ করবে এলডিপি।

এ ছাড়া বাম গণতান্ত্রিক ঐক্য বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে। বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) যৌথভাবে মতিঝিলের আরামবাগে সমাবেশ করবে। সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান জানান, বুধবার বেলা ১১টায় পুরানা পল্টন মোড়ে তাদের সমাবেশ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION