1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

মিয়ানমার সীমান্তের পরিবেশ ভালো না: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৫৩৪ Views

মিয়ানমার সীমান্তের পরিবেশ ভালো না বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, নতুন কোনো রোহিঙ্গা গ্রহণ করবে না বাংলাদেশ।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে মন্ত্রণালয়ে নতুন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

বান্দরবনে নতুন কিছু রোহিঙ্গার অবস্থান বিষয়ে মন্ত্রী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে আমরা কাউকে ঢুকতে দেবো না।
দেশে আবারও রোহিঙ্গা প্রবেশের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শূন্যরেখায় যে বিশৃঙ্খলা চলছে মিয়ানমারের দুই দলের মধ্যে ভয় ও আতঙ্কে বেশকিছু মানুষ এদিক ওদিক ছোটাছুটি করছে এবং পরিস্থিতি খুব বেশি ভালো না। কারণ বাড়ি ঘর অনেক জ্বালিয়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত বলতে পারবে।

রূপপুরের সরঞ্জামবাহী রুশ জাহাজের বিষয়ে মন্ত্রী বলেন, জাহাজের নাম পরিবর্তন করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য রাশিয়া থেকে পণ্য পাঠানোর বিষয়টি বাংলাদেশ আশা করেনি। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার জাহাজের অবস্থান সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানে না বলেও জানান তিনি।

এদিকে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম বহনকারী রুশ জাহাজটির পণ্য চীনে খালাস করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আইনসিদ্ধ সহযোগিতায় মার্কিন নিষেধাজ্ঞা কোনো প্রভাব ফেলবে না বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION