1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Atlantic City Public Safety Director Sean Riggin Challenges GOP Incumbent in High-Stakes Sheriff Race, Rallies South Asian Community Support

মার্চ থেকে সরকারি চিকিৎসকদের হাসপাতালেই চেম্বার: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৭৮৬ Views

মার্চ থেকে সরকারি চিকিৎসকরা হাসপাতালেই ব্যক্তিগত চেম্বার করতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। নির্দিষ্ট ফি দিয়ে রোগীরা তাদের ব্যবস্থাপত্র-পরামর্শ নিতে পারবেন।

রোববার (২২ জানুয়ারি) চিকিৎসকদের সংগঠনের সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

সরকারি হাসপাতালে নির্ধারিত সময়ের পরে চিকিৎসকরা ব্যক্তিগত চেম্বার করতে পারবেন উল্লেখ করে মন্ত্রী জানান, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা চিকিৎসকদের ভিজিটসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
তিনি বলেন, ইনস্টিটিউশনাল প্র্যাকটিস কার্যক্রম শুরু হলে রোগীরা বেশি চিকিৎসাসেবা পাবেন। চিকিৎসকদের এ বিষয়ে আরও সুযোগ-সুবিধা দেওয়া হবে।

১ মার্চ থেকে ৫০টি উপজেলা, ২০টি জেলা এবং পাঁচটি মেডিকেল কলেজে এই সেবা শুরু হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে চিকিৎসকরা রোগীদের সেবা করার বেশি সুযোগ পাবেন।

জাহিদ মালেক বলেন, চিকিৎসকরা ডিউটি সময়ের বাইরে বিভিন্ন ক্লিনিক বা ফার্মেসিতে যেভাবে চেম্বার খুলে রোগী দেখতেন, সরকারি এই বিশেষ সুবিধার ফলে নিজ নিজ সরকারি কর্মস্থলেই বিশেষজ্ঞ চিকিৎসকগণ চেম্বারে রোগী দেখতে পারবেন।

এখন সরকারি চিকিৎসকরা হাসপাতালের কর্মসময়ের পর নিজেদের ব্যক্তিগত চেম্বার খুলে কিংবা বিভিন্ন বেসরকারি হাসপাতালে ফি নিয়ে রোগী দেখেন।বিভিন্ন সময় চিকিৎসকদের ‘প্রাইভেট প্র্যাকটিস’ বন্ধের উদ্যোগ নেওয়া হলেও তা ফলপ্রসূ হয়নি।

নতুন ব্যবস্থায় রোগীদের হয়রানি বন্ধ হবে বলে মনে করছেন জাহিদ মালেক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION