1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকারের কোনো দোষ নেই: মন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৬৯০ Views

দ্রব্যমূল্য বৃদ্ধিতে সরকারের কোনো দোষ নেই বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আমেরিকার স্যাংশনের কারণে বৈশ্বিক বাজারে খাদ্যদ্রব্য এবং তেলসহ সবকিছুর দাম বেড়েছে। এটাই হলো বাস্তবতা। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোনো দোষ নেই। বরং সরকার জনগণের পাশে আছে।

শনিবার (২১ জানুয়ারি) সিলেটে ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স’-এ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, দেশের কোনো মানুষকে করোনা প্রতিরোধক ভ্যাকসিন কিনে দিতে হয়নি। এটা সরকার সম্পূর্ণ ফ্রি দেওয়ার ব্যবস্থা করেছে। এই টিকা বিদেশ থেকে কিনে আনতে গিয়ে সরকারকে নিশ্চয় অন্য কোনো খাতের টাকা খরচ করতে হয়েছে।

ইমরান আহমদ বলেন, স্টক এক্সেঞ্জের ব্রোকারদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা দরকার। যেভাবে আজকে এই কনফারেন্সের মাধ্যমে করা হয়েছে। আবার যারা বিনিয়োগ করছেন তারাও কিন্তু একটু বুঝে-শুনে, যাচাই-বাছাই করে ব্রোকারদের দ্বারস্থ হবেন। কারণ- সব ব্রোকার বা ব্রোকার হাউস কিন্তু এক নয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উদ্যোগে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শনিবার সিলেটে এই ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স’ অনুষ্ঠিত হয়। এতে শেয়ার মার্কেটের বিভিন্ন ব্রোকার হাউজ ও বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION