1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

হেলিকপ্টার বিধ্বস্তে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৫৮৩ Views

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশের শহর ব্রোভারিতে বুধবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ দুর্ঘটনায় ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন।

এর আগে বার্তা সংস্থা ডয়েচে ভেলে জানিয়েছিল, সেখানে শিশুদের একটি স্কুল আছে। নিহতদের মধ্যে দুইজন শিশুও রয়েছে। কি কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাস্তিরস্কি ছাড়াও স্বরাষ্ট্র উপমন্ত্রীও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। এছাড়া ওই হেলিকপ্টারটিতে ইউক্রেনের আরও ঊধ্বর্তন কর্মকর্তারা ছিলেন।

পুলিশ বলেছে, ‘১৮ জানুয়ারি সকালে জরুরি পরিষেবা সংস্থার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী এবং স্টেট সেক্রেটারি নিহত হয়েছেন। সব মিলিয়ে ১৮ জন নিহত হয়েছেন। যার মধ্যে দু’জন শিশু রয়েছে। হেলিকপ্টারটিতে ৯ জন আরোহী ছিলেন। আহত হয়ে ১৫ শিশুসহ ২৯ জন হাসপাতালে আছেন।’

দুর্ঘটনার সময় ওই এলাকার আকাশ অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন ছিল। ধারণা করা হচ্ছে, হেলিকপ্টারটি প্রথমে শিশুদের স্কুলের ওপর আছড়ে পড়ে। এরপর এটি পাশের একটি ভবনে বিধ্বস্ত হয়। কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা টেলিগ্রামে বলেছেন, ‘ব্রোভারিতে শিশুদের একটি স্কুল এবং আবাসিক ভবনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION