1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিউজার্সি ষ্টেট সাউথ বিএনপি যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের বাংলাদেশে নির্বাচনী প্রচারনায় সরব উপস্থিতি। বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার: প্রার্থী ২ হাজার ২৮ জন ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি নির্বাচনে বড় জয় পেতে পারেন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিউজার্সি ষ্টেট সাউথ বিএনপি যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের বাংলাদেশে নির্বাচনী প্রচারনায় সরব উপস্থিতি।

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ Views

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিউজার্সি ষ্টেট সাউথ বিএনপি যুক্তরাষ্ট্রের  সভাপতি সৈয়দ মোঃ কাউছার এবং সাধারন সম্পাদক মোহাম্মদ রহমান বাবুলসহ ৬ জন নেতাকর্মী দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করছিলেন । নিজ এলাকার  প্রার্থীদের প্রচারনার পাশাপাশি  ঢাকা ১৭ আসনের প্রার্থী এবং বাংলাদেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রচার প্রচারনায় তাদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বাংলাদেশে অবস্থানকালীন সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ব্যাপারে আপডেট জানাতে ভূল করেননি তারা।বিশেষ করে চট্রগ্রামের বর্তমান নির্বাচনের ফলাফলের অগ্রগতি সম্পর্কে জানাতে  ভোটের দিন রাতে নিউজার্সি ষ্টেট সাউথ বিএনপি যুক্তরাষ্ট্রের সভাপতি জনাব সৈয়দ মোঃ কাউছার নেতৃবৃন্দের সার্বক্ষনিক যোগাযোগ রাখেন। তিনি বলেন নির্বাচন উপলক্ষে বর্তমানে তার গ্রামের বাড়ি চট্রগ্রামের পটিয়ায় অবস্থান করছেন।

১২ তারিখ রাতে তিনি জানান একটা ভাল নয় তবে নির্বাচনী ফলাফল প্রচারের পর থেকে তিনি এখন মানষিক এবং শারিরীকভাবে বেশ চাঙা। ঐদিনের নির্বাচনের আপডেট জানাতে গিয়ে তিনি জানালেন তখনও পর্যন্ত বিএনপির দলীয় প্রার্থীরা পেয়েছেন ১৪৯টি আসন এবং জামায়াত প্রার্থীরা পেয়েছেন ৩৯ টি আসন। আর চট্রগ্রামের মোট আসন গুলোর মধ্যে ৮০ % আসনে জয়ী পেয়েছে বিএনপি ।

সবশেষে তিনি জানালেন ১৭ বছরের আন্দোলন সংগ্রামের পর জনগণ দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণ যোগ্য নির্বাচনে স্বাধীন ভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সত্যি খুবই উৎফুল্ল এবং সন্তুষ্ট। তারা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান উপহার দেওয়ায় ক্ষেত্রে নিরপেক্ষ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানান সেই সাথে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে সঠিক ভূমিকা পালন করায় সেনাবাহিনী সহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোবারকবাদ জানান।

আজ ১৩ই ফেব্রয়ারী  সৈয়দ মোঃ কাউছারের সাথে  নিউজার্সি ষ্টেট সাউথ বিএনপি যুক্তরাষ্ট্রের  নেতৃবৃন্দের সাথে জুম কলের আলাপ চারিতায় বলেন বিএনপি ২১২ আসন পেয়ে পরবর্তী সরকার গঠন করবেন বলে তিনি জানান।তিনি বাৎলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমানকে অগ্রিম শুভেচ্ছা জানান।

এছাড়াও বিএনপির এই বিপুল বিজয়ে নিউজার্সি ষ্টেট সাউথ বিএনপি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশে বিদেশে সকলকে বিজয়ী শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION