1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Atlantic City Public Safety Director Sean Riggin Challenges GOP Incumbent in High-Stakes Sheriff Race, Rallies South Asian Community Support

মার্কিন দূতাবাসে নালিশের পর নালিশ করেও লাভ হয়নি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৭৩১ Views

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন দূতাবাসে নালিশের পর নালিশ করেও কোনো লাভ হয়নি। বরং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় এসে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেছেন।
সোমবার রাজধানীর ভাটারা এলাকার মাদানী অ্যাভিনিউতে (১০০ ফুট সড়ক) দলীয় শান্তি সমাবেশে বিএনপিকে ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড লু এসে বলেছেন, দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। দেশে যথেষ্ট উন্নয়ন হয়েছে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, নালিশ কার কাছে দেবেন। কোথায় যাবেন, কার কাছে যাবেন? আশপাশের সবাই শেখ হাসিনার উন্নয়নের অংশীদার।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি হচ্ছে চুরিবিদ্যার জাদুকর। দেশকে দুর্নীতিতে তারা পাঁচবার চ্যাম্পিয়ন করেছিল। এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে। তারেক রহমানের দণ্ড হয়েছে। তাদের আরেক নেতাও এতিমের টাকা চুরি করে খেয়েছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা আসছে না- এমন খবরে বিএনপি নেতারা অসুস্থ হলেন কিনা, হাসপাতালে গেলেন কিনা, হাসপাতালে খোঁজ নিয়ে দেখতে হবে। আন্দোলন রেখে কেন তারা হাসপাতালে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION