1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
একনেক সভায় ১৩ প্রকল্পের অনুমোদন ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৬ জন ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ : মজুরি বোর্ড শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনের প্রভাবে শেয়ারবাজারে বড় দরপতন ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার Atlantic City Public Safety Director Sean Riggin Challenges GOP Incumbent in High-Stakes Sheriff Race, Rallies South Asian Community Support

চট্টগ্রামে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গাড়িতে আগুন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৭৫৭ Views

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের এক কর্মকর্তার গাড়িতে আগুন দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। এছাড়া পুলিশসহ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে থানার কাজির দেউরি মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগর বিএন‌পির সমা‌বেশ চলছিল। এতে মিছিল সহকারে বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা যোগ দিচ্ছিলেন। একটি মিছিল কাজির দেউরি মোড় থেকে সমাবেশের দিকে যাচ্ছিল। ওই মিছিলে থাকা বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এ সময় পুলিশের এক কর্মকর্তার গাড়িতে আগুন দেন বিএনপির নেতা-কর্মীরা। একইসঙ্গে কাজির দেউরি মোড়ে অবস্থিত নগর পুলিশের সার্ভিস সেন্টার ও ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এছাড়া বিএনপি নেতাকর্মীরা আলমাস সিনেমা হলের সামনে দৈনিক কালবেলা পত্রিকার একটি গাড়ি ভাঙচুর করে।

নগর পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বিনা উসকানিতে বিএনপি নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা করেছে। এতে পুলিশের ১৯ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। গাড়িটি ট্রাফিক পরিদর্শক বিপ্লবের। তিনি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্তদের বেশ কয়েকজকেন আটক করা হয়েছে। অভিযান চলছে। এ বিষয়ে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক বলেন ইদ্রিস আলী অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ সমাবেশ চলছিল। একটি মিছিল আসার সময় কাজির দেউরি মোড়ে পুলিশ হামলা করে। এ সময় পুলিশের লাঠিচার্জ ও গুলিতে বেশ কয়েকজন আহত হয়। তবে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION