1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৪

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ Views

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে । প্রাকৃতিক এই দুর্যোগে অন্তত ৩২ জন এখনও নিখোঁজ রয়েছেন।

বুধবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গত শনিবার পশ্চিম জাভার পাহাড়ি গ্রাম পাসিরলাঙ্গুরে টানা ভারী বৃষ্টিতে ভূমিধসের সৃষ্টি হয়। কাদামাটির স্রোতে গ্রামটির বহু ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয় ও বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত ৩৪ জনের লাশ শনাক্ত করা হয়েছে। শনাক্তকৃত লাশগুলো দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিখোঁজের সংখ্যা ৩২ জন নির্ধারণ করা হলেও স্থানীয় কর্তৃপক্ষের আশঙ্কা, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

জাভা দ্বীপের পশ্চিম বান্দুং অঞ্চলের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধার কাজ চলছে। উদ্ধার কর্মীরা ভারী যন্ত্রপাতির সাহায্যে তল্লাশি চালাচ্ছেন।

তবে বৈরী আবহাওয়ার কারণে নতুন করে ভূমিধসের আশঙ্কায় উদ্ধার কর্মীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে ।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, দুর্যোগে ৫০টির বেশি ঘরবাড়ি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৬৫০ জন মানুষ।

পশ্চিম জাভার গভর্নর দেদি মুলিয়াদি বলেন, পাসিরলাঙ্গুর আশপাশে বিস্তৃত সবজি চাষের প্ল্যানটেশনগুলোর কারণেই ভূমিধসের ঝুঁকি বেড়েছে।

এ সময় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার অঙ্গীকার করেন তিনি।

এদিকে, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত বছরের শেষ দিকে, সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পেছনেও বন উজাড় বড় ভূমিকা রেখেছে।

প্রাকৃতিক ওই দুর্যোগে প্রায় ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয় এবং ২ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হন।

বনভূমি বৃষ্টির পানি শোষণ করে ও গাছের শিকড় ভূমি স্থিতিশীল রাখতে সাহায্য করে। বন না থাকলে ভূমিধসের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।

বর্ষাকালে ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ দ্বীপপুঞ্জজুড়ে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রায়ই ঘটে।

দেশটিতে সাধারণত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত বর্ষাকাল স্থায়ী হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION