1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

চীনে এক মাসে করোনায় ৬০ হাজার মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৬১৭ Views

করোনাভাইরাসের নতুন উপরূপ ‘বিএফ.৭’ সংক্রমণের বিস্ফোরণ ঘটেছে চীনে। ‘শূন্য কোভিড’ নীতি থেকে সরে আসা চীনে গত ৩৫ দিনে করোনায় সংক্রমিত হয়ে ৬০ হাজার মানুষ মারা গেছেন। মৃত ব্যক্তিদের গড় বয়স ৮০ দশমিক ৩ বছর। যাদের প্রাণহানি ঘটেছে ৯০ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি।

শনিবার (১৪ জানুয়ারি) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে দেশটির সরকার।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের চিকিৎসাবিষয়ক বিভাগের পরিচালক জিয়াও ইয়াহুই বলেছেন, গত বছরের ৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ১২ জানুয়ারি পর্যন্ত চীনে করোনায় মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৯৩৮ জনের।

তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাদের মৃত্যু হয়েছে, সেই হিসেবে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বাস্তবে মৃতের সংখ্যা হয়তো এর থেকেও বেশি।

চীনের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাইরাসের কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে থাকা রোগীদের মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৫০৩ জন। কোভিডের সঙ্গে অন্য রোগের কারণে মৃতের সংখ্যা ৫৪ হাজার ৪৩৫ জন। মৃতদের মধ্যে ৯০ শতাংশ রোগীর বয়স ৬৫ বছরের ওপর।

২০১৯ সালের শেষ দিকে চীনে প্রথম করোনাভাইরাসের সংক্রমণের খবর প্রকাশ্যে আসে। এর পর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে দাপট দেখায় ভাইরাস। তবে পরবর্তী সময়ে চীনে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ছিল বলে দাবি করা হয়।

গত বছরে চীনে আবার করোনার সংক্রমণ শুরু হয়। সংক্রমণ মোকাবিলায় দেশটিতে ‘শূন্য কোভিড নীতি’ চালু করা হয়। কিন্তু কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গর্জে ওঠেন নাগরিকদের একাংশ। শেষে বাধ্য হয়ে করোনা মোকাবিলায় ‘শূন্য কোভিড নীতি’ প্রত্যাহার করে নেয় বেইজিং। এর পর থেকেই চীনে সংক্রমণ বাড়তে থাকে।

চীনে লাফিয়ে সংক্রমণ বাড়ছে বলে দাবি করেছেন অনেক বিশেষজ্ঞ। যদিও সরকারিভাবে সে কথা স্বীকার করা হয়নি। তবে সমাজিক যোগাযোগ মাধ্যমে
প্রকাশিত ছবিতে দেখা গেছে, হাসপাতালগুলোতে তিলধারণের জায়গা নেই। শ্মশানেও মৃতদেহের স্তূপ। যদিও ওই ছবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION