1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী শহীদ মিনার নির্মাণের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতাকে কেন্দ্র করে আটলান্টিক সিটির সামাজিক সংগঠনগুলোর মধ্যে দ্বন্ধ চরমে। হিমালয়ে ফের তুষারধস, নিখোঁজ ১৪ নেপালি রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৬ ভারতে ভারী বৃষ্টি-বন্যা-ভূমিধস, নিহত ৫৬ আটলান্টিক সিটিতে স্থাপন করা হলো স্থায়ী শহীদ মিনার ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে ২২৭ ভারতীয়, নিহত ৫১ দেশে ফিরল লিবিয়ায় বন্দি ১৭৪ বাংলাদেশি

সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেনের মৃত্যু

মোহাম্মদ শাহিন
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৮২৪ Views

সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন আর নেই। বৃহস্পতিবার সকাল ৭টায় তিনি বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দেলোয়ার হোসেন ২০০১ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে বরগুনা -১ সংসদীয় আসন ( বরগুনা-বেতাগী) থেকে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন। বিদ্রোহী হয়ে নির্বাচন করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়।

দেলোয়ার হোসেন ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন শুরু করেন। জেলা ছাত্রলীগের সভাপতি থাকাবস্থায় তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিলে তিনি জেলা পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হন।

দেলোয়ার হোসেনের মৃত্যুতে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য আ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সংসদ সদস্য সুলতানা নাদিরা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ রশিদ, মোতালেব মৃধা, বরগুনা পৌর মেয়র আ্যডভোকেট কামরুল আহসান মহারাজ, বরগুনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি আ্যাডভোকেট শাহজাহান, পাবলিক পলিসি ফোরামের আহবায়ক মো. হাসানুর রহমান, নাগরিক অধিকারের সাধারণ সম্পাদক, মনির কামাল, ন্যাপের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীল, মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনে যারা চম্পাসহ রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION