1. aoxen@aoxen.net : AOXEN : AOXEN AOXEN
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার: তথ্যমন্ত্রী সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএর সাধারণ সভা অনুষ্ঠিত। বেঙ্গল ক্লাব এবং প্রথম আলোর উদ্যোগে আটলান্টিক সিটিতে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ

নিউ জার্সির আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, পাইলট নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ Views

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে উড্ডয়নের সময় দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে একজন পাইলট নিহত হয়েছেন। এ ঘটনায় অপর পাইলট গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সময় রোববার (২৮ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানায়, সকাল ১১টা ২৫ মিনিটের দিকে হামোন্টন মিউনিসিপ্যাল এয়ারপোর্টের আকাশসীমায় হেলিকপ্টার দুটি পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়ায়। দুর্ঘটনার খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

হামোন্টন পুলিশের প্রধান কেভিন ফ্রিল জানান, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ঘূর্ণায়মান অবস্থায় মাটিতে আছড়ে পড়ে। এতে আগুন ধরে গেলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তা দ্রুত নিয়ন্ত্রণে আনেন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত হেলিকপ্টার দুটি ছিল এন্সট্রম এফ-২৮এ এবং এন্সট্রম ২৮০সি মডেলের। প্রতিটি হেলিকপ্টারে একজন করে পাইলট ছিলেন। সংঘর্ষের ফলে একজন পাইলট ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন গুরুতর আহত হন।

পুলিশ প্রধান আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত শুরু করবে।

উল্লেখ্য, প্রায় ১৫ হাজার জনসংখ্যার শহর হামোন্টন নিউ জার্সির আটলান্টিক কাউন্টিতে অবস্থিত। এটি ফিলাডেলফিয়া শহর থেকে প্রায় ৩৫ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত এবং কৃষিভিত্তিক ঐতিহ্যের পাশাপাশি পাইনের ব্যারেন্স নামের বিস্তৃত বনাঞ্চলের জন্য পরিচিত।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে একটি সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে ৬৭ জন নিহত হন। তবে এফএএ’র তথ্য অনুযায়ী, গত তিন বছরে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনার সংখ্যা তুলনামূলকভাবে কমেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION